বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কিশোরগঞ্জ জেলা কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল চৌধুরি শামিম ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল আহমেদ এর যৌথ স্বাক্ষরে ১ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দেন।

এতে মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, শাকিল আহমেদ হৃদয় কে সাধারণ সম্পাদক ও শামীম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন হৃদয় ভূঁইয়া, সহ সভাপতি শাহীন আলম, এটিএম তরিকুল ইসলাম, নাফিজ আহমেদ নাদিম, যুগ্মসাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, রাফিউল ইসলাম ওপেন, সাধিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক অনিস আকরাম, আশিকুর রহমান আশিক, আরিয়ান আহমেদ নাঈম, মাহফুজ রহমান, দপ্তর সম্পাদক বাপন মিয়া, উপদপ্তর সম্পাদক মো. তুষার, প্রচার সম্পাদক তৌসিফুল ইসলাম পরশ, উপ প্রচার সম্পাদক নাঈম আকন্দ ও কার্যকরী সদস্য মোঃ মামুন, মোঃ সোহাগ, আরিফ।

এই সংবাদটি 339 বার পঠিত হয়েছে