করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাত ৮ টার পর থেকে সিলেটের সকল দোকান-পাঠ বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮ টার পর এ নির্দেশনা কার্যকর হবে।
সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
উল্লেখ্য, করোনার মারাত্মক ঝুঁকিতে রয়েছে সিলেটে। করোনায় আক্রান্তের পাশপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীও বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন সিলেটের ৪জন ও হবিগঞ্জের ১জন।
সি/ ই-21






