“গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির”র ২০বছর পূর্তি উপলক্ষে, অনুষ্টিত টুর্নামেন্ট২০২০’র ফাইনাল সম্পন্ন

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ

ছাতকে গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির ২০ বছর পূর্তি উপলক্ষে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ অনার্স কলেজের দক্ষিণের মাঠে অনুষ্টিত টুর্নামেন্টে রকস্টার ক্রিকেট ক্লাব দিঘলীকে ১৬রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে অগ্রণী ক্রিকেট ক্লাব বিলপার। খেলার শেষ মুুুুুুুহুর্তে বিজয়ের উল্লাসে মেতে উঠে অগ্রণী ক্রিকেট ক্লাব বিলপারের ক্রিকেটার ও মর্থকরা। বাদ্যযন্ত্রের তালে তালে হাজারও সমর্থকদের আনন্দ-উল্লাস আর মুহুমুহু তালিতে মুখরিত হয় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের দক্ষিণের ক্রিকেট মাঠ।

এর আগে টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৬উইকেট হারিয়ে ১৮০রান সংগ্রহ করে অগ্রণী ক্রিকেট ক্লাব বিলপার। পরে ১৮১ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১৬৪রান সংগ্রহ করেই ৯উইকেট হারিয়ে জয়ের পথ থেমে যায় রকস্টার ক্রিকেট ক্লাব দিঘলীর।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্টানের প্রধান অতিথি ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

প্রধান অতিথির বক্তব্যে, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, ‌‘করোনা মহামারির মধ্যেও দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে। খেলাধুলার মাধ্যমে সৃষ্টি হয় সামাজিক বন্ধন। আর উন্নত সামাজ ও দেশ গড়তে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে যব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা যায়। তাই এ ধরণের ছোট ছোট আয়োজন করা একান্ত আবশ্যক। এসময় খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনা।

ক্লাব সমিতির উপদেষ্টা মাষ্টার পংকজ দত্ত ও ছালেহ আহমদের যৌথ পরিচারনায় অনুষ্টিত পুরষ্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-সৈদরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বিশিষ্ট মুরব্বি মুজিবুর রহমান, সমছুল হক মেম্বার, আলকাব মেম্বার, খেলার ৩য় পুরুষ্কার দাতা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি বিধান দে, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুহিত শাকিল ও খেলার ২য় পুরুষ্কার দাতা গোবিন্দগঞ্জ পয়ন্টের রহমতুন্নেছা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী বারাকা ফিটনেস এন্ড জিম এর সত্বাধিকারী খালেদ আহমদ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটর সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ক্লাব সমিতির উপদেষ্টা নুরুল আমিন সুজন, খলিলুর রহমান, আব্দুল বাছিত, আলী আশরাফ তাহিদ, আশরাফুর রহমান, জহির আলী মেম্বার, সাবেক কর্মকর্তা কাওসার আহমদ ইলাল, সাবেক খেলোয়াড় ফজল মাহবুব সনেট, ফখরুল হাসান মিলন, এজে মনন, ছায়াদ মিয়া, কবির আহমদ লোকমান হোসেন, ব্যবসায়ী সেলিম আহমদ, জনি দত্ত, কবির মিয়া প্রমুখ।

খেলা পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্লাব সমিতির সভাপতি ছায়েদ মিয়া, সাধারণ সম্পাদক আরশ আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান লিয়ন। এবং আম্পায়ারের দায়িত্বে পালন করেন, জাবের ও হাসান।

খেলায় প্রথম পুরুষ্কার হিসেব একটি ফ্রিজ দিয়ে সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী দিলোয়ার হোসেন দিলু।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, শিরোপা বিজয়ী অগ্রণী ক্রিকেট ক্লাব বিলপার এর খেলোয়ারদের হাতে প্রথম পুরুষ্কার হিসেবে ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি সহ বিশষ অতিথি বৃন্দ। এসময় রানার্সআপ দল রকস্টার ক্রিকেট ক্লাব দিঘলীকে ২য়পুরুষ্কার হিসেব একটি ২৪ইঞ্চি এলইডি টিভি এবং ৩য় পুরুষ্কার হিসেবে নেক্সাস ক্রিকেট ক্লাব নুরুল্লাপুর এর খেলোয়ারদের হাতে একটি ১৪ইঞ্চি এলইডি টিভি তুলেদেন অতিথি বৃন্দ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন, অগ্রণী ক্রিকেট ক্লাব বিলপারে খেলোয়ার মাহি এবং সেরা বোলারের পুরস্কার জিতে নেন, অগ্রণী ক্রিকেট ক্লাব বিলপারে খেলোয়ার ছানি।

এই সংবাদটি 391 বার পঠিত হয়েছে