নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

মেহেদি ছাতক উওর প্রতিনিধিঃ

নরসিংপুর ইউনিয়নে বর্নাঢ্য আয়োজনে নাছিমপুর বাজার ফুটবল ক্লাবের উদ্যোগে ২য় মিনি নাইট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে দোয়ারা বাজার উপজেলার ২ নং নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারের পূর্বের মাঠে ২য় বারের মতো আয়োজিত এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, লাল মিয়া সাহেব, ভাইস চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ । আকর্ষনীয় সাজে সজ্জিত মাঠে চমৎকার সুন্দরের মাধ্যমে, বেলুন উড়িয়ে, খেলার উদ্বোধন করেন তিনি। আয়োজক কমিটির সভাপতি ছফির উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সোহেল অাহমদ রানা ও কোষাঃ খালেদ আহমদের পরিচালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ২নং নরসিংপুর ইউপি সম্ভব্য চেয়ারম্যান পদ প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়া রুবেল, স্থানীয় মোশাহিদ অালী, মজমদর অালী,, মোজাম্মেল হোসেন, শিপন অাহমদ,
ইসলামপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী, জাহাঙ্গীর আলম রাসেল, প্রমুখ। এসময় আওয়ামীলীগ নেতা রফিকুল রহমান, সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নরসিংপুর ইউপি, খলিলুর রহমান সহ ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শাহ শাহ স্পোর্টিং ক্লাব নাছিমপুর মুখোমুখী হয় কিং স্টার স্পোর্টিং ক্লাব বিশ্বনাথ । এতে ট্রাইবেকারে কিং স্টার স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন ইমরান হোসেন ও মোজাম্মেল । ধারাবানীতে ছিলেন পাভেল অাহমেদ, শিক্ষক, লামাসানিয়া দাখিল মাদ্রাসা,এবং লাইভ নিয়ে মাঠে ছিলেন, সিলেট তথ্যাঅনুসন্ধানের ভিডিও রিপোর্টার জাহাঙ্গীর আলম মেহেদী।

এই সংবাদটি 204 বার পঠিত হয়েছে