ছাতক প্রতিনিধিঃ
ছাতকের কালারুকা ইউনিয়নের আকুপুর গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র শামছুল হক গলায় ফাশ দিয়ে আত্মহত্যা করেছে।৪ সন্তানের জনক শামছুল হকের স্ত্রী ইনারা বেগম জানান তার স্বামী শামছুল হক( ৩৫)
২৭/০১/২০২১ ইং তারিখ অনুমান ০১.৩০ মিনিটে গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করেন।পরে অনুমান ২.০০ ঘটিকার সময় গোসল শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকলে কোনো সারা না পাওয়ায় বসত ঘরের পূর্বের কক্ষ হইতে পশ্চিম কক্ষে গিয়ে কক্ষের সামনের দরজা ভিতর থেকে লাগানো দেখতে পান।
এরপর পিচনের দরজা খুলিয়া ঘরে প্রবেশ করে দেখিতে পান তার স্বামী সামছুল হক ৩৫ বসত ঘরের পশ্চিম কক্ষে বাশের তীরের সাথে সাদা ও খয়ারী রঙ্গের মাফলার দ্বারা গলায় ফাস লাগানো এবং ঝুলন্ত।এমতা অবস্থায় সুর-চিৎকার করিলে আশপাশের লোকজন আসিয়া গলায় ফাস লাগোনো মাফলার কাটিয়া তার দেহ মাটিতে নামান।
বিষয়টি স্থানীয় মেম্বারসগ গন্যমান্য ব্যক্তিবর্গ অবগত করিয়া থানা গিয়ে অপমৃত্যুর সংবাদ প্রদান করেন।পরে পুলিশ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জে প্রেরন করেছে।
উক্ত বিষয়ে মৃত শামছুল হকের স্ত্রী ইরানা বেগমের সাক্ষরীত অপমৃত্যুর সংবাদ ছাতক থানা র ডিউটি অফিসার বরাবরে জমা দেওয়া হয়েছে এবং অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।






