“দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আব্দুর রউফ,,

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সুবিধা বঞ্চিত ১ নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে নুরপুর সোনাপুর ও নন্দি গ্রামে আলোচনায় রয়েছে মো. আব্দুর রউফ। উদীয়মান তরুণ নেতা হিসাবে নুরপুর সোনাপুর গ্রামে তিনি আলোচনার শীর্ষে রয়েছে। সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের মো. আব্দুল বারীর পুত্র মো. আব্দুর রউফ। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করতে চান।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুরমা ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার জন্য ওয়ার্ড বাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সবসময় ওয়ার্ড বাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও সুখ দুঃখের সাথী হয়ে রয়েছেন।

ইউপি সদস্য প্রার্থী আব্দুর রউফ জানান, দোয়ারাবাজার উপজেলার মধ্যে সুরমা ইউনিয়নের হাওর ও নদী বেষ্টিত নুরপুর সোনাপুর গ্রাম অবহেলিত রয়েছে। এখন পর্যন্ত উন্নয়নের ছোয়া লাগেনি। আমি আশাবাদী
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডবাসী ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে তরুণ নেতৃত্বের প্রয়োজন।

এই সংবাদটি 481 বার পঠিত হয়েছে