ছাতকে জাউয়া ইউইপি সদস্য আব্দুন নূর’র বক্তব্যকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনার নিষ্পত্তি

  1. ছাতক প্রতিনিধিঃঃ

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অনুষ্ঠিত নির্বাচনি এক মতবিনিময় সভায় স্হানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুন নূর বক্তব্য রাখতে গিয়ে প্রাচীনতম জাউয়া বাজার এলাকাকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য রাখেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ অশালীন বক্তব্য ভাইরাল হলে দেশ-বিদেশে এর তীব্র নিন্দা ও ঝড় বইতে থাকে।স্হানীয় জাউয়া বাজারে তাৎক্ষনিকভাবে এ বক্তব্যকে কেন্দ্র করে নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়।বক্তব্যকে কেন্দ্র করে এ জনপ্রতিনিধির বিরুদ্ধে জাউয়া বাজার এলাকাবাসী ফুসে উঠেন।এ অনাকাঙ্খিত ঘটনায় ইউপি সদস্য আব্দুন নূর ভুল বুঝতে পেরে ঐ রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও লাইভে সকলের কাছে ক্ষমাপ্রার্থী হন।বৃহস্পতিবার বিকেলে এ বক্তব্যের প্রতিবাদে জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাউয়া এলাকাবাসী আয়োজিত এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এ প্রতিবাদ সভা চলাকালে ইউপি সদস্য আব্দুন নূর তার নিজ এলাকার গন্যমান্য লোকজনকে সাথে নিয়ে প্রতিবাদ সভায় উপস্হিত হয়ে নিজের ভুল স্বীকার করে জাউয়া এলাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী হন।এ সময় জাউয়া এলাকার উপস্হিত সকলেই তাকে ক্ষমা করে দেওয়ার ঘোষনা দেন।ভবিষ্যতে আর যেন এরকম ভুল না হয়,সে পরামার্শও প্রদান করেন তারা।
নিষ্পত্তি সভায় জাউয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও শিক্ষক মিছবাহুজ্জামান শিলু’র পরিচালনায় বক্তব্য রাখেন,
মাস্টার মোহাম্মদ আব্দুস শহিদ,আল-মামুন শাহিন, আদরিছ আলী,পীর এনামুল হক,জাউয়া ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুর রহমান আছাদ,জাউয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজা মিয়া তালুকদার,ইউপি সদস্য আব্দুর রহিম,কানাডা প্রবাসী আমজাদ আলী,বিএনপি নেতা গোলাম হোসেন শাকিল প্রমুখ।
এসময় লিলু মিয়া তালুকদার,আসক উদ্দীন,ছোরাব আলী,আকবর আলী,জালাল উদ্দীন,লিলু মিয়া,
মুক্তিযোদ্ধা আব্দুন নূর,তকদ্দুছ আলী পীর,আ’লীগ নেতা শাহিন মিয়া তালুকদার,মধ্যপ্রাচ্য প্রবাসী আফরোজ আলী,হাজী আব্দুল হক,সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম,ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন,
আব্দুল হক,আঙ্গুর মিয়া,রাদিকা দত্ত,হেলাল উদ্দীন, আমতর আলী সহ এলাকার সালিশ ব্যাক্তিত্ব, সমাজকর্মী,ব্যবসায়ী মহল,যুব সমাজবৃন্দ উপস্হিত ছিলেন।##

এই সংবাদটি 116 বার পঠিত হয়েছে