- ছাতকে বিদেশি মদসহ ২ মাদক বিক্রেতা পাকড়া
ছাতক প্রতিনিধিঃঃ
ছাতকে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের লাফার্জ ফেরীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মোঃ ইয়াছিন মিয়া অভিযান চালিয়ে লাফার্জ ফেরীঘাট এলাকা থেকে ২১বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেন। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সাও আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামের মনির মিয়ার পুত্র রাসেল মিয়া সুমন (২৬) ও কারিকোনা গ্রামের ফয়জুর রহমান আশিকের পুত্র ইমরান হোসেন টিটু (২৭)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।






