জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
ছাতক পৌরসভার সংরক্ষিত নারী আসনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে টানা দ্বিতীয়বারের মতো সর্বাধিক ভোটে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাছলিমা জান্নাত কাকলী। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসীর প্রিয় ব্যক্তিত্ব তাছলিমা জান্নাত কাকলী অটোরিকশা প্রতীকে ৪ হাজার ৯শ’ ৩৩ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী সাবেক মহিলা কাউন্সিলর সুতপা দাস জবা ফুল প্রতীকে পেয়েছেন ১হাজার ৮৫ভোট। বিপুল ভোটে পুনরায় মহিলা কাউন্সিলর নির্বাচিত করায় পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসী সহ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী। এবং আগামীদিনর পথ চলায় সকল পৌরনাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
##






