- জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে টানা ৪বার নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরী। এর আগে তিনি ২০০৫, ২০১১ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে টানা ৩বার মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ১৬ জানুয়ারি অনুষ্টিত পৌর নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সিকে ৪হাজার ৯১ ভোটের ব্যাবধানে পরাজিত করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী নৌকা প্রতীকে ১২হাজার ৮শ’ ২৫ভোট পেয়ে আবারো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে রাশিদা আহমদ ন্যান্সি পেয়েছেন ৭হাজার ৯শ’ ০৮ভোট। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৯টি কেন্দ্রে মোট ৩০হাজার ২শ’ ৮০জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ২১হাজার ২শ’ ১৩জন ভোটার। মোট ভোটারের প্রায় শতকরা ৭০.৬ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ ছাড়া ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন মূখ নাজিমুল হক ৫শ’ ১৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতদ্বিন্দ্বি (বর্তমান কাউন্সিলর) আখলাকুল আম্বিয়া সোহাগ পেয়েছেন ৪শ’ ৪২ভোট। ২নং ওয়ার্ডে নতুন মুখ আফরোজ মিয়া ৭শ’ ৫০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সুদীপ দে (বর্তমান কাউন্সিলর) পেয়েছেন ৫শ’ ৮৬ভোট। ৩নং ওয়ার্ডে ৯শ’ ৫৬ভোট পেয়ে লিয়াকত আলী (বর্তমান কাউন্সিলর) আবারো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাসেল মিয়া পেয়েছেন ৫শ’ ৯০ভোট। ৪ নং ওয়ার্ডে নতুন মুখ রশিদ আহমদ খছরু ১হাজার ২শ’ ৪৪ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধন মিয়া (বর্তমান কাউন্সিলর) পেয়েছেন ৭শ’ ১৮ভোট। ৫নং ওয়ার্ডে নতুন (সাবেক) কাউন্সিলর ইরাজ মিয়া নির্বাচিত হয়েছেন ৪শ’ ৯১ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বি খায়ের উদ্দিন পেয়েছেন ৪শ’ ৫৯ভোট। ৬ নং ওয়ার্ডে ১হাজার ৮শ’ ৬৯ভোট পেয়ে জসিম উদ্দিন সুমেন (বর্তমান কাউন্সিলর) নির্বাচিত হয়েছেন। ১হাজার ১শ’ ৩২ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মাহবুব মিয়া। ৭ নং ওয়ার্ডে তাপস চৌধুরী (বর্তমান কাউন্সিলর) ১হাজার ৬শ’ ৩৯ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লায়েক মিয়া পেয়েছেন ১ হাজার ৪শ’ ৫১ভোট। ৮ নং ওয়ার্ডে নতুন মুখ শফিকুল ইসলাম ৮শ’ ২০ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুক মিয়া পেয়েছেন ৬শ’ ০৮ভোট। ৯ নং ওয়ার্ডে নতুন মুখ হাজী ছালেক মিয়া ১ হাজার ২শ’ ৩১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিলোয়ার হোসেন (বর্তমান কাউন্সিলর) পেয়েছেন ৯শ’ ৮৮ভোটে। সংরক্ষিত নারী আসনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নুতন মুখ নূরেছা বেগম ১হাজার ৫শ’ ৯২ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তহুরা আক্তার চৌধুরী পেয়েছেন ১হাজার ৪শ’ ১১ভোট। তাসলিমা জান্নাত কাকলী (বর্তমান মহিলা কাউন্সিলর) ৪হাজার ৯শ’ ৩৩ভোট পেয়ে ২য় বারের মতো মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুতপা দাস পেয়েছেন ১হাজার ৮৫ভোট। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নতুন মুখ রত্না রানী মালাকার ২ হাজার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হোসনে আরা বেগম পেয়েছেন ১হাজার ৭শ’ ৭৭ভোট।##






