- জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
ছাতক পৌরসভায় হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন লিয়াকত আলী ও জসিম উদ্দিন সুমেন। পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লিয়াকত আলী টানা ৩বার বিজয়ী হয়ে হ্যাট্রিক বিজয় লাভ করেছেন। এর আগে তিনি ২০১১ ও ২০১৫ সালের পৌর নির্বাচনে তিনি টানা বিজয় লাভ করে ছিলেন। গত ১৬ জানুয়ারীর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ৫জন প্রার্থীকে পরাজিত করে পানির বোতল প্রতীকে তিনি ৯শ’ ৫৬ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাসেল মিয়া পেয়েছেন ৫শ’ ৯০ভোট। অপর দিকে, অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে ৩য় বারের মতো পুুনরায় বিজয়ী হয়েছেন। এর আগে তিনি ২০১১ ও ২০১৫ সালের পৌর নির্বাচনে টানা বিজয় লাভ করে ছিলেন তিনি। গত১৬ জানুয়ারীর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বি ২জন প্রার্থীকে টপকে পাঞ্জাবী প্রতীকে ১হাজার ৮শ’ ৬৯ভোট পেয়ে তিনি টানা ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহবুব মিয়া পেয়েছেন ১হাজার ১শ’ ৩২ভোট।##






