ছাতক পৌরসভায় একমাত্র অপরাজিত, ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তাপস চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ

ছাতক পৌরসভায় একমাত্র অপরাজিত কাউন্সিলর ৭নং ওয়ার্ডে পুনরায় নবনির্বাচিত কাউন্সিলর বাবু তাপস চৌধুরী। পৌরসভার জন্মলগ্ন থেকে তিনি এই ওয়ার্ড থেকে বারবার কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। ১৯৯৯ সালে এ পৌরসভার প্রতিষ্ঠাকালিন সময়েই প্রথম নির্বাচনে তরুন বয়সেই তাপস চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন। ঐ সময় তার প্রতিদ্বতিদ্ব ৯ প্রার্থীকে টপকে সর্বকনিষ্ট পৌর কাউন্সিলর নির্বাচিত হয়ে ছিলেন তিনি। এরপর থেকে আর তাকে পেছনের দিকে তাকাতে হয়নি। তার দায়িত্বশীল কর্মকান্ড, সততা ও ন্যায়পরায়নতায় ওয়ার্ডবাসী তাকে বারং বার ভোট ও ভালোবাসা দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। পরবর্তি ২০০৫, ২০১১ এবং ২০১৫ সালে টানা ৪ বার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে এক অনন্য রেকর্ড গড়ে তুলেন। সর্বশেষে গত ১৬ জানুয়ারীর শনিবার ২০২১ইং অনুষ্টিত নির্বাচনে ৫ম বারের মতো বিজয়ী হয়ে অপরাজিত কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠত করতে সক্ষম হয়েছেন তিনি। এবারের নির্বাচনে পানির বোতল প্রতিক নিয়ে ১হাজার ৬শ’ ৩৯ভোট পেয়ে আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাপস চৌধুরী। তার নিকটতম ও চির প্রতিদ্বতিদ্ব লায়েকে মিয়া পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১হাজার ৪শ’ ৫১ভোট। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান তাপস চৌধুরী বর্তমানে স্থায়ীভাবে ছাতক শহরের কালীবাড়ী এলাকায় বসবাস করছেন। আবারো তাকে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীসহ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং শুভাকাংকিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাপস চৌধুরী। ##

এই সংবাদটি 172 বার পঠিত হয়েছে