ছাতকে শেষ দিনের প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন আওয়ামীলীগ-বিএনপির মনোনিত ২মেয়র প্রার্থী

জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতকঃঃ

ছাতকে শেষ দিনের প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী ও জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি।

এ দুই প্রার্থী তাদের কর্মী-সমর্থক ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছুটছেন পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায়। ভোটের পাল্লা ভারী করতে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থীনা করে যাচ্ছেন তারা। নাওয়া-খাওয়ায় সময় ব্যয় না করে সকাল থেকে গভির রাত পর্যন্ত ভোটারদের দ্বারস্থ হচ্ছেন দুই মেয়র প্রার্থী।

বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পৌরসভার রেল কলোনী, দক্ষিণ বাগবাড়ী, কুমনা, নোয়ারাই, ফকিরটিলা, সিমেন্ট কারখানা, মন্ডলীভোগসহ বিভিন্ন এলাকায় শেষ দিনের প্রচারনায় ব্যবস্থ সময় পার করেছেন। প্রার্থীকে সাথে নিয়ে প্রচারনায় নিয়মিত অংশ নিয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপিতত্বে অনুষ্টিত নির্বাচনি সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি শামছুল হক নমু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, আবু হুরায়রা ছুরত, দোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, ছাতক উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আলী হোসেন। সভায় আলতাফুর রহমান খছরু, ফজলুল করিম বকুল, আবু সুফিয়ান, ইমরান আহমদ, হাজী আব্দুল বারী, কয়েছ আহমদ, ইমতিয়াজ আলী, জাহেদুল ইসলাম আহবাব, মনির উদ্দিন মেম্বার, হাজী রুহুল আমিন,আব্দুস সাত্তার মেম্বার, কুতুব উদ্দিন, মানিক মিয়া, তাজুল ইসলাম, মোশারফ হোসেন, সোনা মিয়া, বাচ্চু মিয়া, ফরিদ আহমদ, সাজ্জাদ হোসাইন, আলী আশরাফ তাহিদ, ইউসুফ আলী, কবির আহমদ, আনোয়ার হোসেন, মাস্টার ছমরু মিয়া, আলী হোসেন মানিক, সাদেক আলম, কামরুল ইসলাম জাহেদ, মাস্টার ইয়াকুব আলী, সুলেমান মিয়া, আজর আলী মেম্বার, আবুল কালাম, আবুল ফজল, আব্দুল কাদির, আয়েজুর রহমান আয়েছ,ফারুক মিয়া, কবিরুল হাসান আঙ্গুর, আশরাফুর রহমান খেলন, কামাল চৌধুরী, ফখরুল আলম, মমিন মিয়া,বাকি বিল্লাহ, মুরাদ আহমদ, সদরুল আমিন সোহান, গোলাম হোসেন সাকিল, লিজন তালুকদার, আব্দুল কাইয়ূম, মতিউর রহমান, আলাল আহমদ, জয়নাল আবেদীন রফিক, তারেক আহমদ, আবুল হোসেন, রাসেল মাহমুদ,মোজাম্মেল হক রুহেল, নুরুল আমিন, হাফিজুর রহমান, এম ডি রাজু,ফখর উদ্দিন, সেবুল আহমদ, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি,আব্দুল বাকি মুহিত, সৈয়দ মেহেদী, সাচ্ছা আবেদীন সহ বিএনপি যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সির বিশ্বাস, অবাধ নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ছাতক পৌরসভায় ধানের শীষের বিজয় অনিবার্য। ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না বলে তিনি মনে করছেন। নিরপেক্ষতার মাধ্যমে একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বিএনপির মনোনিত প্রার্থী ন্যান্সি।

অপরদিকে, নির্বাচনি প্রচারনার শেষ দিনে এক ঝাঁক কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী প্রচারনায় বের হয়েছেন সকাল থেকে। তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। পৌরসভার মন্ডলীভোগ, কালিবাড়ি, সোরাবনগর, হাসপাতাল রোড, বাজনামহল, কুমনা, শ্যামপাড়া, নোয়ারাই, সিমেন্ট কারখানা, লেবারপাড়া, ফকিরটিলা ও নিজ মহল্লা বাগবাড়ি সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি তার কর্মী সমর্থকরা।

বিকেলে পৌর ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত গণ মিছিল পরবর্তি সর্বশেষ নির্বাচনী জনসভায় অংশ গ্রহন করেন, আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক ও কেন্দ্রিয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. আলহাজ্ব মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যরিষ্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভায় মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী, জাপার কেন্দ্রিয় সদস্য আ. ন. ম ওহিদ কনা মিয়া, পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত, আওয়ামীলীগের কেন্দ্রিয় নেতা আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা অমল কান্তি কর, মাওলানা আব্দুল কাইয়ূম, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজাদ রুমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গির চৌধুরী প্রমূখ। ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনি সভায় কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, মাহমুদুল হাসান সেলিম, মাহবুবুর রহমান আকাশ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, আলকাছ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ, আওয়ামীলীগ নেতা, শামীমুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় সদস্য শাহীন আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা রেজা মিয়া তালুকদার, দেওয়ান আবুল কালাম মাষ্টার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, আওয়ামীলীগ নেতা শাহ ইলিয়াছ, আবু সাইদ চৌধুরী বাবুল, নূর উদ্দিন, সামছু মিয়া,  প্রনয় কুমার আচার্য মুন্না, আব্দুল বারী চপল, তজম্মুল আলী, আফতাব মিয়া(সাবেক পৌর কমিশনার), মীর সামছু মিয়া, আওয়ামীলীগ নেতা আখলুছ মিয়া, রুহুল আমিন তালুকদার, এবাদুল হক এমাদ, যুবলীগ নেতা নিজাম মিয়া, মাসুক মিয়া, হাজী জামিল মিয়া, দিলোয়ার মিয়া, মামুন মিয়া, নজরুল চৌধুরী, দেলোয়ার হোসেন চয়ন, মাহির চৌধুরী, ফজলে রাব্বী জনি, মাছুম আহমদ, সায়েদ আহমদ, মোফাজ্জল হোসেন, ব্যবসায়ী সাদিক মিয়া তালুকদার, আব্দুল মুকিত, মাওলানা নিজাম মিয়া, বখতার মিয়া, শাহ সমুজ মিয়া, শাহ ফারুক মিয়া, রিয়াজ আহমদ চৌধুরী, ইকবাল হোসেন রানা, আবুল খয়ের টুটুল, নিতাই রায়, অমর দেবনাথ, আব্দুল কাহার রাজু, মোজাম্মল হক চৌধুরী রুহেল, শ্রমিকলীগ নেতা খুলিলুর রহমান, মিয়া হোসেন, স্বপন তরফদার, শাহ এনামুল হক, দিলবর আলী, বুলবুল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিপন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলু, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, কামরুল হাসান চৌধুরী সজীব, রুবেল তালুকদার জনি, আব্দুল কাদির তালুকদার, জাহাঙ্গির আলম তারেক প্রমুখ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

প্রার্থী আবুল কালাম চৌধুরীর বিশ্বাস, উন্নয়নের পক্ষে পৌরবাসী আগামী ১৬ জানুয়ারী পৌরসভা নির্বাচনে তাদের মূল্যবান রায় নৌকার পক্ষেই প্রদান করবেন। মেয়র হিসেবে তার উপর আস্তা আছে বলেই বিগত পৌরসভা নির্বাচনে পৌরবাসী তাকে টানা ৩বার পৌরপিতার আসনে অধিষ্ঠিত করেছেন। ১৬তারিখের নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক ও জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদী। প্রার্থী কালাম চৌধুরীর বিশ্বাস, কোন ভয়-ভীতি বা মিথ্যাচারকে উপেক্ষা করে পৌরবাসী নৌকার বিজয় নিশ্চিত করবে। ১৬ জানুয়ারী ভোটকেন্দ্রে দিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানান।

আসন্ন ১৬ জানুয়ারীর নির্বাচনে পৌরসভার ১৯টি কেন্দ্রে ৩০ হাজার ২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ২৭১ জন এবং নারী ভোটার রয়েছেন ১৫ হাজার ৯জন।

 

এই সংবাদটি 222 বার পঠিত হয়েছে