সুনামগঞ্জে তেঘরিয়া ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদ প্রার্থী আনাছকে জয়যুক্ত করার আহ্বান

সুনামগঞ্জ প্রতিনিধি  :  আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে তেঘরিয়া ৭নং ওয়ার্ডের সৎ যোগ্য অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ কাউন্সিলর পদ প্রার্থী আহসান জামিল আনাছকে ১৬ জানুয়ারি ডালিম মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন পাশাপাশি জনসেরা করার সুযোগ দিতে আহবান করেন ৭নং ওয়ার্ড বাসিকে।

কাউন্সিলর পদ প্রার্থী আহসান জামিল আনাছ বলেন, ওয়ার্ডকে একটি আধুনিক ও জনবান্ধন ওয়ার্ডে রুপান্তরিত করতে বদ্ধ পরিকর। বিগত উপর্যুপরি কয়েকটি বন্যায় এবং করোনা মহামারী কালীন সময়ে সাধ্যমতো পাশে থেকেছি । আমি বাস্তব কথায় বিশ্বাসী। এই ওয়ার্ডে মশা,অপর্যাপ্ত ড্রেন, জলাবদ্ধতা, গাঁজা, মদ, ইয়াবা, তীরখেলা, সন্রাস, বেকারত্ব, ইভটিজিং পাবলিক টয়লেট সহ অসংখ্য সমস্যা বিদ্ধমান যা আমি দীর্ঘদিন থেকে উপলব্ধি করে এসেছি। কথা দিচ্ছি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচত হলে এই সমস্যা গুলো নিরসনে শুধু সচেষ্ট থাকবো না, আমি সবার আগে একথা প্রমাণ করবো যে, আমি আপনাদের লোক । আমার অফিস মুলত আপনাদের অফিস আর আমার বাড়ি হবে আপনাদের বাড়ি । ওয়ার্ডে সন্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী নির্যাতন রোধ, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, বেকার যুবক -যুবতীদের বিভিন্ন সরকারি -বেসরকারি আর্থিক প্রতিষ্টান থেকে স্বল্প সুদে ঋন, বস্তিবাসীর জীবন মান উন্নয়ন, ভবঘুরে, ছিন্নমুল পাগল ও ভিক্ষুকদের পুর্নবাসনের জন্য সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতার পাশাপাশি ওয়ার্ডে স্বতন্ত্র কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এই সংবাদটি 386 বার পঠিত হয়েছে