ছাতকে কালারুকা ইউনিয়নে রাতের অন্ধকারে ঘর চুরির হিরিক।

 

ছাতক থেকে বিশেষ প্রতিনিধি
০৭/০১/২০২০ তারিখ রাতের অন্ধকারে একই রাত্রে ঘরে ঢুকে ৭ টি পরিবারে চুরি সংগটিত হয়েছে।কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের কালাম উদ্দিন জানান তার ঘরে ঢুকে দুটি মোবাইলসহ প্রায় ৩০.০০০হাজার  টাকার আসবাব পত্র চুরি হয়েছে।

এছাড়াও আব্দুশহিদ জানান একই রাতের কোনো এক সময় তার ঘরে ঢুকে তার ফ্লেক্সিলোডের মোবাইলসহ তিনটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।পাশাপাশি গ্রাম পিড়িল্লা পাড়ার সানুর মিয়া,ও আলাউদ্দিনের ঘরে ঢুকে একটি করে মোবাইল নিয়ে যায়।এসব ভুক্তভুগীরা জানিয়েছেন একই রাত্রে এমন চুরির ঘটনা এলাকাবাসীকে হতাস করেছে।

দুর্বৃত্তরা সঙ্গবদ্ধভাবে একই সময়ে কয়েকটি করে চুরি করায় এলাকায় চুর আতংক আলোচনা সমালচনার ঝর বইছে।এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা জানান এসব চুরি বন্ধে রাতের বেলা পাহারা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পুলিশ প্রশাসনের মাধ্যমে মেবাইলের আই ই এম ই নাম্বার ট্যাগ করে চুর ধরার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী,

তবে এসব বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।ভুক্তভূগী কালাম মিয়া জানিয়েছেন তিনি থানায় সাধারন ডায়রী করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এই সংবাদটি 473 বার পঠিত হয়েছে