ছাতক প্রতিনিধি:
হাওর বাঁচাও অান্দোলন কেন্দ্রিয় কমিটির ডাকে সুনামগঞ্জ জেলার সব ক’টি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গণ শুনানির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন, দ্রুত হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণ, সরকারি ওয়েব পোর্টালে প্রকল্প বাস্তবায়ন কমিটির তালিকা প্রকাশ এবং অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে এসব মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় হাওর বাঁচাও আন্দোলন ছাতক উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার উপজেলার গোবিন্দগঞ্জে এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। হাওর বাঁচাও আন্দোলন ছাতক উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালানায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন ছাতক উপজেলা কমিটির আহবায়ক অলিউর রহমান চৌধুরী বকুল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ছাতক উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, যুগ্ম অাহবায়ক দিলোয়ার হোসেন, আবদুল হাই, আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান মাহমুদ, মোশাহিদ আলী, ফজল উদ্দিন ও অলিউর রহমান, সদস্য কামাল মিয়া, সাহাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি মাওলানা আব্দুল কায়ুম সিদ্দিকী, পল্লী বিদুৎ ইলেকট্রিসিয়ান সুনামগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক বিধান দে, উপজেলা যুবলীগ নেতা কাউসার আহমদ, চরমহল্লা ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক বুরহান উদ্দিন ও সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী হাফিজুর রহমান রিপন তালুকদার।
এসময় সংগঠনের সদস্য এড. আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, ব্যবসায়ী এজে মনন, আমিরুল ইসলাম মাহি, সাদিকুর রহমান, আবুল হাসনাত, সায়মন আহমদ, তারেক আহমদ ও সুমিত প্রমূখসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থত ছিলেন।
অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, বিগত ২০১৭ সালে দূর্নীতির কারণে জেলার বিভিন্ন হাওরের লক্ষ লক্ষ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গিয়েছিল। এবছরও ১৭ সালের নমুনা দেখা যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ছাতকে বিভিন্ন হাওরের বাঁধের কাজ এখনো শুরু হয়নি। এখানে গণ শুনানি ছাড়াই প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হচ্ছে। কমিটি গঠনের ক্ষেত্রে কাবিটা নীতিমালা মানা হচ্ছে না। আজ থেকে হাওরের প্রত্যেকটি বাঁধের কাজ শুরু করতে হবে এবং অপ্রয়োজনীয় বাঁধ নির্মান বন্ধ করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাধের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত এখানে বাঁধের কাজ শুরু হয়নি। এখনো অনেক প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়নি। এগুলো ভালো লক্ষন নয়।






