সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করলেন কলিম উদ্দিন আহমদ মিলন

  •  ছাতক প্রতিনিধিঃ

ছাতকে ধানের শীষের গণসংযোগে ব্যাপক সাড়া, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

আজ বাদ এশা ছাতক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় তিনি দোকানদার, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও মানুষের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। প্রচারণাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,
দেশ গত ১৭ বছরে চরম সংকটের মধ্য দিয়ে গেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বিএনপি ক্ষমতায় এলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক। ছাতক ও দোয়ারাবাজারের মানুষ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল, এবারও তারা ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন সুমেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণা শেষে নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতে ছাতক ও দোয়ারাবাজারের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও জনসভা করা হবে।

এই সংবাদটি 56 বার পঠিত হয়েছে