তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাতক-দোয়ারা বাজারে (সুনামগঞ্জ-৫) ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

পাপলু মিয়া,ছাতকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের কলিম উদ্দিন আহমদ মিলনের সমর্থনে কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাধবপুর-খারগাও গ্রামে এক উঠান বৈঠক আয়োজিত হয়েছে।
​গত ৯ ডিসেম্বর, (মঙ্গলবার) অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

​সভাপতিত্ব বিএনপি নেতা চান্দ আলী ও
​সাবেক ছাতক টেকনিক্যাল কলেজের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন পরিচালনা

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম গতিশীল টিম ২০২৫ সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব কে এম রিপন তালুকদার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সভায় বক্তব্য রাখেন: ​উপজেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুল কাহার,​কালারুখা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক লুৎফুর রহমান মানিক,​ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান চৌধুরী, হাজী কদর উদ্দিন, এবং মকবুল হোসেন
​কৃষকদল সিলেট মহানগর যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান বাবুল ​ছাতক উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম রাসেল,​কালারুখা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম আলী,​

​প্রধান অতিথির বক্তব্যে এ কে এম রিপন তালুকদার বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধুমাত্র বিএনপির নয়, এটি গোটা জাতির মুক্তি ও সমৃদ্ধির সনদ। ছাতক-দোয়ারা বাজারবাসী এই অবৈধ সরকারের দুঃশাসন থেকে মুক্তি । জননেতা কলিম উদ্দিন আহমদ মিলনকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী করতে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই।”

​এছাড়াও, সভায় বিএনপি নেতা মুক্তার আলী, সবুর উদ্দিন, হাজী আব্দুল ওদুদ মিন্টু, কয়েছ মিয়া, একলাছ মিয়া, রফিক মিয়া, জলাল উদ্দিন, ইদ্রিছ আলী, মহবত আলী, কালা মিয়া, আব্দুল করিম, হিরন মিয়া, ফরাজ আলী , শুনু মিয়া, আইন উদ্দিন, সফির উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপি, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম ছয়ফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমদ চাঁদ, কৃষক দলের নেতা আব্দুল হাই, যুবদল নেতা শামছুল হ, লায়েক মিয়া, কুটি লাল, কৃষক দল নেতা আব্দুল হাই, কালারুখা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু আহমদ, সাধারণ সম্পাদক শাহ মো: সোনা আলী, সহ-সভাপতি মো: আলী, কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন তাশরিফ, ছাতক সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রহুল আমিন, ইউনিয়ন নেতা সজিব আহমদ, জামিল হুসেন প্রমুখ বক্তব্য রাখেন।

​বক্তারা সকলে তারেক রহমানের নির্দেষিত পথে খালেদা জিয়ার সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সংবাদটি 66 বার পঠিত হয়েছে