ছাতক প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রনমংগল গ্রামে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ এশা রনমংগল গ্রামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।
সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি আকলু মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাতক সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান হাছনু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কে. এম. আলী এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধনী-গরিব বা উঁচু-নিচু শ্রেণীর মধ্যে কোনো বৈষম্য থাকবে না। তিনি সামাজিক সম্প্রীতি ও শ্রেণীবৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সুজন আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন, ছাতক সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কবির আহমদ, রনমংগল গ্রাম সভাপতি জুম্মান আহমদ, সেক্রেটারি রায়হান আহমদ, ৮নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দাল হোসেন এবং ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি ফয়জুল ইসলাম।
সমাবেশে এলাকার বিশিষ্ট মুরব্বি ফুল মিয়া, ফজন্দ আলী, কালা মিয়া প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






