খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী কদরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দীন শাহির সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপির প্রাথমিক সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এ.কে.এম রিপন তালুকদার,
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল কাহার,
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজু আহমেদ চাদ,
বিএনপি নেতা ফখরুল ইসলাম মেম্বার, আব্দুল করিম, আশিক আলী, ময়না মিয়া, আরশ আলী, চমক আলী, সামছুল হক,
ইউনিয়ন কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নবীর হোসেন,
যুবদল নেতা হোসাইন আহমদ, নুর আলম, আব্দুল হাই, লায়েক আহমদ, জিয়াউর রহমান, আব্দুল্লাহ,
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আমিন, ছাত্রদল নেতা রিপন আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

এই সংবাদটি 240 বার পঠিত হয়েছে