কালারুকায় বিএনপির দোয়া মাহফিল—বেগম খালেদা জিয়ার সুস্থতার প্রার্থনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা বাজার বিএনপির কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পরিবেশ ছিল অত্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর ও আবেগময়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উকিল আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাবলু তালুকদার।
দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ও বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচিকে গতিশীল করার সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এ.কে.এম রিপন তালুকদার।
তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান মানিক, যুবদল নেতা রবিউল হাসান, সোহেল মিয়া, বিএনপির নেতা হেলাল উদ্দিন, করিম উদ্দিন, ফরাদ উদ্দিন, রজব আলী, হানিফ আলী, চান্দালী, কালারুকা ইউনিয়নের কৃষকদলের সহ-সভাপতি শাহজাহান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নবির মিয়া, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন তাশরিফ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা আব্দুল কাদির, ছাত্রনেতা আল আমিন, হাজী কমর আলী স্কুল এন্ড কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাফিসহ আরও অনেকে।
শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কালারুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিম।

এই সংবাদটি 86 বার পঠিত হয়েছে