ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের স্বমর্থনে শনিবার সকালে দিগলী – রামপুরস্থ আব্দুল খালিকের বাস ভবনে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, ইউপি সদস্য দিদার আলম,জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল উপজেলা কমিটির আহবায়ক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, সাবেক ছাত্র দলে নেতা সানুর উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ইউপি সদস্য দিল হোসেন, যুবদল নেতা আহমদ হোসেন শাহীন, আব্দুল খালিক প্রমূখ।কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুল করিম বকুল বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের হাতকে শক্তিশালী করতে হলে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে হলে তৃণমূল বিএনপির নেতা কর্মিদের ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। সকল বাঁধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। ভোটারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সকল ওয়ার্ডে বিএনপির দূর্গ তৈরি করতে হবে। জাতীয়তাবাদী শক্তি আরও উজ্জীবিত করতে হবে।






