ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ১৮ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পন্যসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। জানা যায় বৃহস্পতিবার রাতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের দেওয়া তথ্যের বিত্তিতে উপজেলার সুরমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এসব পন্য আটক করে যৌথ বাহিনী। এসময় ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নং কাভার্ডভ্যান করে আসা ভারতীয় ফুসকা, রেডবুল সহ ৩ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন উপজেলার টেংগারগাঁও গ্রামের হারিছ আলীর ছেলে জাহিদ মিয়া(২৫), ঢাকার সাভার থানার তালবাগ গ্রামের সাইফুদ্দীনের ছেলে মো.পারভেজ (৪৫) ও মোঃ জালাল সরদারের ছেলে মো.জহিরুল ইসলাম(২৩)। আটকৃত মালামালের মধ্যে রয়েছে
৫১৪০- কেজি) ফুসকা, ৯৫৮ পিস রেডবুল ক্যান) ২টি এন্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন ও একটি কাভার্ডভ্যান।যার আনুমানিক বাজার মূল্য-১৮ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটকৃত মালামাল ও আসামীদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান জানান তাদের বিরুদ্ধে মামলা দায়ের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






