ছাতকে আ-লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ গ্রেপ্তার

সিলেট ডেক্স:

ছাতকে থানা পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ সৈয়দ আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ জুন) রাত ছাতক থানার এসআই মো.সিকান্দর আলী,এসআই রাহিম মিয়া,এএসআই তোলা মিয়া সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে মো.সৈয়দ আহমদকে ছাতক শহর থেকে গ্রেফতার করেন।তিনি শহরের মন্ডলী ভোগ এলাকার হাবিবুর রহমানের পুত্র।

পুলিশ জানিয়েছে, ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২. ২০২৫ খ্রি, এর সন্দিগ্ধ আসামী মো. সৈয়দ আহমদ (৬৬) ।

ছাতক থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি 94 বার পঠিত হয়েছে