ছাতকে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সমর্থক গ্রেফতার।

ডেস্ক নিউজ 

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে এক যুবলীগ সমর্থক কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮,৪৫ মিনিটে থানার উপপরিদর্শক এসআই সিকান্দর আলী, এসআই বিন আমিন,এসআই মোঃ সোহেল রানা ও সঙ্গীয় ফোর্সসহ ছাতক পৌর শহরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ছাতক থানার মামলা নং-১৫,
তাং-১০/০২/২০২৫খ্রি, ধারা-The Special Powers Act, 1974 Section 15(3)/25D এর সন্দিগ্ধ আসামী মোহাম্মদ বদরুল আলম (৪৩) কে গ্রেফতার করা হয়। সে ছাতক পৌর শহরের বৌলা গ্রামের মৃত ইল্লাছ আলীর ছেলে ও ছাতক পৌর যুবলীগের সমর্থক এবং যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান।

এই সংবাদটি 84 বার পঠিত হয়েছে