মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনে জামাতের ইসলামির দাঁড়িপাল্লা নিয়ে সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি জাউয়াবাজার ইউনিয়নে ঈদের পরবর্তী সময়ে এলাকায় ঈদ পূর্ণ মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার রাতে জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন গ্রামের সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি। একইসঙ্গে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় সিলেট মহানগর শাহপরান পশ্চিম যুব বিভাগের সভাপতি ওলিউর রহমান সাদ্দামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামাতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাষ্টার ইউসুফ আলী, মাষ্টার মিজানুর রহমান,মাষ্টার মাহতাব আলী, হাফিজ ইসমাইল খান,সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান, জাউয়াবাজার ইউপির সভাপতি মাষ্টার ইসলাম উদ্দিন ও সেক্রেটারি মোঃ এহিয়া, জাউয়াবাজার ইউপি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মোঃ আলাউদ্দিন আলী, আজমল হোসেন সহ ইউনিয়নের বিশিষ্টজন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করে আব্দুস সালাম আল মাদানি বলেন,“এই উপজেলার উন্নয়নই আমার অঙ্গীকার। ঈদের আনন্দের পাশাপাশি মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া।”
তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে দেওয়া এই গণসংযোগে অংশগ্রহণকারী অনেকেই জানান, তিনি তাদের আস্থার জায়গায় পরিণত হয়েছেন এবং ভবিষ্যতে উপজেলার দায়িত্ব নিতে তিনি উপযুক্ত ব্যক্তি।
এ ধরনের ঘনিষ্ঠ গণসংযোগ ছাতক-দোয়ারাবাসীর সঙ্গে নেতৃত্বপ্রার্থীর সম্পর্ক আরও দৃঢ় করবে বলেই মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।






