ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক বেশ কয়েকটি ফেইক আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তা আবার শিয়ারও করছেন অনেকেই, মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, উপজেলায় কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অনেটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রিকার একাধিক প্রতিনিধি থানায় সাধারন ডায়রি করেছেন। অপপ্রচারকারি নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততিও নেওয়া হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে স্থানীয় গনমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘ছাতকের জনকন্ঠ’ সত্যের সন্ধানে সহ একাধিক ফেইসবুক ভুয়া (ফেইক) আইডিতে অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি চক্র। ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে ফেইক আইডির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাতক থানায় অন্তত ডজন খানেক সাধারন ডায়েরি করা হয়েছে। যা তদন্ত চলমান রয়েছে। থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনী গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। সময় বেশী লাগলেও এসব ফেইক আইডি সনাক্ত করা সম্ভব হবে।
জাতীয় দৈনিক মানবকন্ঠের ছাগক উপজেলা প্রতিনিধি মো.খালেদ মিয়া জানান ছাতকের জনকন্ঠ সহ কয়েকটি ভুয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। এছাড়া তাদের এসব লেখা অনেকেই শিয়ার করছেন নিজের আইডি থেকে,যাদের বিরুদ্ধে সংবাদ যায় তারাও ওই সংবাদদাতার বিরুদ্ধে এসব লেখালেখি করছেন। থানায় সাধারন ডায়রি করা হলেও সংশ্লিষ্ট আইডির পরিচালককে সনাক্ত করা যাচ্ছে না। এসব অপপ্রচারকারি নিকৃষ্ট আইডি ও ব্যাক্তিদের সনাক্তে সিলেটের সাইবার ট্রাইবুনালে মামলা করার প্রস্তুতী নেওয়া হয়েছে।
জাতীয় দৈনিক ইনকিলাব এর ছাতক উপজেলা সংবাদদাতা, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার কাজি রেজাউল করিম রেজা বলেন, ফেইক আইডি দ্বারা গনমাধ্যম ব্যাক্তি ও সংবাদ কর্মীদের বিরুদ্ধে ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে কুরুচি পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। যা অত্যন্ত দু:খ জনক ও নিন্দনীয়। এ বিষয়ে থানায় একাধিক সাধারণ ডায়েরি করার পরও অপপ্রচারকারিদের সনাক্ত কিংবা তাদেরকে গ্রেফতারের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন।
ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মো.আখতারুজ্জামান এবিষয়ে বলেন, বেশ কয়েক মাস ধরেই ছাতকে একাধিক ফেইসবুক আইডিতে কে বা কারা বিভিন্ন ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করছে। যা অত্যন্ত দু:খজনক উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তিনি জোর দাবি জানান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ বলেন, ফেইক আইডির বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারিকে আইনের আওতায় আনা অনেকটাই সহজ হবে।






