ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ২কেজি গাঁজাসহ সজিব মিয়া নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের বিত্তিতে শুক্রবার ৩০ মে বিকেলে পৌর শহরের রওশন কমপ্লেক্সের সামনে ছাতক -গোবিন্দগঞ্জ সড়কের উপর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালান থানার এসআই মোঃ সিকান্দর আলী। এরসময় আটককৃতের হাতে থাকা কাগজের শপিং ব্যাগে রক্ষিত একটি কালো পলিথিনের ভিতর থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৩০ হাজার টাকা। সজিব মিয়া(২৩) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের হেবজু মিয়ার ছেলে।তার বিরুদ্ধে এসআই/মোঃ সিকান্দর আলী বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা রুজু করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান
আসামীকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।






