মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের রাজ মিয়ার বাড়ি সংলগ্ন নদী থেকে মারজানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ মে) ভোর ৬ টা ৩০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইউনিয়নের মুলতানপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে নিখোঁজ মারজান আহমদ সংলগ্ন বোকা-নদীতে সাঁতার কাটতে গিয়ে নি*খোঁ*জ হয়।
ঘটনাটি ঘটেছিল গত শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় কি’শো’র টি।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ।






