মোঃ তাজিদুল ইসলাম ::
ছাতকে বজ্রপাতে মো.মুজিবুর রহমান(১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের পুত্র এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার ( ৮ মে) সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় মো. মুজিবুর রহমান।
পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।






