ছাতকে চোরাই গরুসহ ১জনকে আটক করেছে পুলিশ।

ডেস্ক নিউজ 

ছাতকের দোলারবাজার এলাকা থেকে ১টি চোরাই গরুসহ মোঃ সজিব আহমদ নামের একজন কে আটক করেছে পুলিশ। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মো.আমিনুল ইসলামের পুত্র। জানাযায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত তেরাব আলীর পুত্র মো. আছকির আলীর ১টি গাভী চুরি হলে  এঘটনায় আছকির আলী বাদী হয়ে গত ৩মে থানার মামলা (নং ০৩.০৫.২৫ খ্রীঃ) দায়ের করেন। এরপর শক্রবার রাতে গোপন সংবাদের বিত্তিতে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই চোরাই গরুসহ মোঃ সজিব আহমদকে আ’ট’ক করতে সক্ষম হয়। শনিবার তাকে এবমামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ।

এই সংবাদটি 217 বার পঠিত হয়েছে