স্বৈরাচার শেখ হাসিনা স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছে- মিজানুর রহমান চৌধুরী 

এমডি. তাজিদুল ইসলাম::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ ছাতকের কালারুকা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার কালারুকা ইউপির নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে সভাটি হয়।

কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপি আহ্বায়ক ফরিদ উদ্দিন।

সমাবেশে সার্বিকভাবে সহযোগিতা করেন সাবেক ছাত্রদল নেতা (ফ্রান্স প্রবাসী) গৌছ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ বিভিন্ন এলাকার নেতৃত্ব।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছে, স্বামীর বাড়িতে গিয়ে মনে করছে নিরাপদ। মিজানুর রহমান চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, খুনি হাসিনাকে ফেরত আনতে হবে,কারণ তার হাত রক্তে রঞ্জিত, হাসিনা খুনি, গণহত্যাকারী, সন্ত্রাসী ও বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে তাই খুনি ও সন্ত্রাসী হাসিনাকে অতিবিলম্বে দেশে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বিএনপি’র আন্দোলন অব্যাহত থাকবে।

এই সংবাদটি 111 বার পঠিত হয়েছে