ছাতকে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১

মোঃ তাজিদুল ইসলাম:

সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ২,গুরুতর আহত ১ জন হয়েছেন।

নিতহ শাহিন আহমদ(৩২)উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মোঃ নোয়াব আলীর ছেলে ও হুমায়ুন আহমদ (৩২) একই গ্রামের ফারুক মিয়ার ছেলে। আহত হুসাইন আহমদ(২৭) একই ইউনিয়নের নয়া-লম্বাহাটি গ্রামের শুনু মিয়ার ছেলে।
আহত হুসাইনকে আশংকা জনক অবস্থায় সিলেটের আল-হারামাইন হসপিটালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, রোববার বিকাল ৫টা ৪০ মিনিটে ছাতক যাওয়ার পথে বঙ্গবন্ধু চত্বর নামক এলাকায় একটি মাটির ট্রাকের সাথে মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ ঘটেছে। স্থানীয়রা ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে রেফার করেন। উসমানী মেডিকেল যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার শাহিন আহমদ ও হুমায়ুন আহমদ কে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত হুসাইন আহমদকে সিলেটের আল-হারামাইন মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থাও আশংকা জনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।

এই সংবাদটি 562 বার পঠিত হয়েছে