ছাতকের চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুতের খুঁটি এবং মিটার লাগানোর জন্য অবৈধভাবে ১ লক্ষ ৯৭ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সন্ধায় ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম উপজেলার জাউয়া বাজার থেকে প্রতারক মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে আটক করেন।আটককৃতরা হলেন টাংগাইলের বাসাইল উপজেলার তালুকদার বাড়ি গ্রামের মৃত সাহাদত আলী চৌধুরীর ছেলে মামুন চৌধুরী ও একই জেলার কালিহাতি উপজেলার গুহকোনা বাড়ি গ্রামের বাদশাহ মিয়ার পুত্র ফজলুর রহমান।

তারা দু’জনই ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের সেলিম রেজার বাড়িতে ভাড়াটে বাসায় বসবাস করেন। জানাযায় ছাতক উপজেলার দৌকাপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শাহিদুল হক ও মৃত আব্দুল লতিফের পুত্র নজরুল ইসলামের কাছ থেকে নতুন বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে মোট ১ লক্ষ ৯৭ হাজার টাকাহা তিয়ে নেয় ওই দু’জন। বিষয়টি ছাতক সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত মামুন চৌধুরী ও ফজলুর রহমানকে রাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সুয়েব বীন আহমেদ। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান জানান আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

এই সংবাদটি 307 বার পঠিত হয়েছে