ডেস্ক নিউজ
সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহিকে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নির্বাচিত করায়,অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক,ইতালি প্রবাসি মতিউর রহমান রুমান ও
সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ছাতক উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিন।
শুক্রবার বিকেলে সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান মতিউর রহমান রুমান ও আব্দুল্লাহ আল মুমিন।
এছাড়াও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা,নবগঠিত সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ফখর উদ্দিন ও এ,জে মনন সহ নবগটিত কমিটির সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানান ওই দুই প্রবাসি। পাশাপশি ছাতক দোয়ারাবাজারের গণ মানুষের নেতা জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলনের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।






