ডেস্ক নিউজ
ছাতক পৌর সভার পশুর হাট ইজারার টেন্ডারে সর্বোচ্চ দর দাতা নির্বাচিত হয়েছেন চরেরবন্দ এলাকার সাহিদুল ইসলাম ফরিদ। তিনি দর দাখিল করেন ১৬ লক্ষ ৫ হাজার ১ শ টাকা। বৃহস্পতিবার ১৩ মার্চ পৌর সভার সন্মেলন কক্ষে এই টেন্ডার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
১৫ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা দর দাখিল করে ২য় দরদাতা নির্বাচিত হন তাতিকোনা গ্রামের আশরাফুল হক খেলন, ১৪ লক্ষ ১৫ হাজার টাকা দর দাখিল করে ৩য় দরদাতা নির্বাচিত
হন বাগবাড়ির এটিএম তারেক এবং ৪র্থ দরদাতা নির্বাচিত হন ১৩ লক্ষ ১৭ হাজার টাকা দর দাখিল করে বাগবাড়ির আব্দুল মুনিম মামনুন। এদিকে ১লক্ষ টাকার দরপত্র দাখিল করে অস্থায়ীপশু জবাই খানার টেন্ডার পেয়েছেন মোগলপাড়ার চমক আলী,২য় দর দাতা হয়েছেন মোগলপাড়ার মঈন উদ্দিন। তিনি ৯০ হাজার টাকার দর দাখিল করেন।






