মোঃ তাজিদুল ইসলামঃ
সুনামগঞ্জ ছাতকের দারুল উলূম চরমহল্লা আশাকারচর মাদরাসায় রমজান মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
পহেলা রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত সু-দক্ষ ক্বারী সাহেবান দ্বারা প্রশিক্ষণ চলবে জামাতে আউয়াল থেকে জামাতে খামিছ পর্যন্ত।
প্রশিক্ষণ কেন্দ্রে আদর,স্নেহ এবং উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষা দান, মনোরম পরিবেশে ২৪ ঘন্টা রুটিন অনুযায়ী ছাত্রদের দেখাশোনা, দৈনন্দিন তা’লীম, তারবিয়াত, মুতালা’আ ও মুযাকারাসহ সার্বিক দিক বিজ্ঞ উস্তাদবৃন্দের তত্ত্বাবধানে রুটিন অনুযায়ী চলবে,মাশকুল কুরআনের মাধ্যমে ক্বিরাআতের বিশেষ ব্যবস্থা থাকবে,
দারুল উলূম চরমহল্লা (আশাকারচর) মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নূরুল ইসলাম’র সার্বিক তত্ত্বাবধানে ক্বেরাত প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষক হিসেবে রয়েছেন সিলেট মহানগরীর মেজরটিলা মারকাজুল উলুম মুহাম্মদপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নূর আহমদ,
সিলেট জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি শফী কামারান,
দারুল উলূম চরমহল্লা (আশাকারচর) মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফারুক আহমদ।
স্কুল ও মাদ্রাসার সকল ছাত্রদের ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাওলানা নুরুল ইসলাম। এ ছাড়াও ভর্তির জন্য 01856-053912, 01712-687693 কল করা যাবে।






