ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় কমলাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি 

সুনামগঞ্জের ছাতকে নৌ-পুলিশের অভিযানে ৩২০ কেজি ভারতীয় কমলা সহ আজহার আহমেদ পাবেল নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।সে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর তালুকপাড়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে। শনিবার বিকালে ছাতক নৌ-পুলিশের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পৌরশহরের চৌধুরীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৬টি প্লাস্টিকের কার্টুনে মোড়ানো ২০কেজি করে মোট ৩২০কেজি ভারতীয় কমলাসহ তাকে আটক করতে সক্ষম হয়।আটকের বিষয় নিশ্চিত করে ছাতক নৌ-পুলিশের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান আটকৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতী চলছে।

এই সংবাদটি 255 বার পঠিত হয়েছে