ছাতকে আ’লীগের দোসর করম আলী’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এর ছাত্ররা। গোবিন্দগঞ্জের সুহিতপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব করম আলী বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে চত্ত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় ছাত্ররা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আইয়ুব করম আলীকে ২৪ ঘন্টার ভিতর গ্রেফতার এর দাবী জানান শিক্ষার্থীরা।
গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের ছাত্র মাহমুদুল বারি চৌধুরী মুসাদ্দিকের সভাপতিত্বে ও ছাত্রনেতা মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র শাওন আহমদ, জয়নাল আহমদ, এনাম মিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিগত ফেসিষ্ট সরকারের পতনের পর নতুন করে তাদের দোসররা ছাতকে মাথা তুলছে। বিশেষ করে আইয়ুব করম আলী গেল ৫ই আগষ্টের পরবর্তীতে যুক্তরাজ্য থেকে দেশে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজার চেষ্টা করছেন। অথচ তিনি পতিত শেখ হাসিনা সরকারের আমলে নৌকা প্রতিকে নির্বাচন করার চেষ্টা করে ব্যর্থ হয়ে উদিয়মান সুর্য নিয়ে নির্বাচন করে ৪৬২ ভোট পেয়েছিলেন। প্রশাসনসহ সবাইকে বিব্রত করে নিজের ফায়দা হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইয়ুব করম আলী। তারা এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফেসিষ্টের দোসর আইয়ুব করম আলীসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

এই সংবাদটি 204 বার পঠিত হয়েছে