ছাতকে সেনাবাহিনীর অভিযানে আটক ৫ ডাকাত

এমডি.তাজিদুল ইসলাম:

সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনীর অভিযানে ৫ ডাকাত আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে শহরের পেপার মিল রাস্তায় আটক করে সেনাবাহিনীর টহল।


৪২ বীর (রিয়ার) ১১ পদাতিক ব্রিগেড ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব আক্তার এর নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, সুরক্ষা সামগ্রী ও একটি নোহা গাড়ি চালক সহ ৫ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন উপজেলার চরমহল্লা ইউপির বল্লভপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম ও রবিউল আলম, আমজাদ আলীর ছেলে মুরাদ আহমদ,মনফর
আলীর ছেলে কয়েছ আলী,গাড়ি চালক জালালাবাদ থানার
লালারগাও গ্রামের মনছর আলীর ছেলে খোয়াজ আলী।

এ সময় নোহা মাইক্রো গাড়ি (নং ঢাকা মেট্রো চ- ৫১-৩৯১৪), ৪ টি মোবাইল,বড় আকারের ১০টি ছোরা,৩ টি দা,৫ টি বল্লম, ৩ টি সুলফি,৭ টি নিগার্ড উদ্ধার করে জব্দ করা হয়েছে।
ক্যাপ্টেন শোয়েব জানান,উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ডাকাতদের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি 202 বার পঠিত হয়েছে