তাহিরপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডেক্স রিপোর্টঃ

আগামী ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাহিরপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদের মাধ্যমে সেটিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা
আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন।

গত ১৫(নভেম্বর) রুকনদের ভোটে উপজেলা আমীর নির্বাচিত হন অধ্যাপক রুকন উদ্দিন।
আজ উপজেলা আমীর কর্মপরিষদের সদস্যদের সাথে পর্রামশ করে মাওলানা মুসলিম উদ্দিন তালুকদারকে উপজেলা সেক্রেটারী সেলিম হায়দার কে উপজেলা নায়বে আমীর হিসাবে মনোনয়ন করেন। মু.আনোয়ার কে এসিস্ট্যান্ট সেক্রেটারী, মাওলানা শাহজাহান আলী কে বায়তুলমাল সম্পাদক,মহিউল ইসলাম মাসুম কে অমুসলিম ও সমাজ কল্যাণ সম্পাদক,মু.সফিকুল ইসলাম কে এইচ.আর.ডি , তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক, পাঠাগার ও গবেষণা সম্পাদক সালেহ আহমদ,আইবিডব্লিউএফ সম্পাদক ডাঃ আব্দুল হাকিম,উলামা বিষয়ক সম্পাদক মাওলানা শাহজাহান আলী মনোনিত করা হয়।
পরে উপজেলা আমীর অধ্যাপক রুকন উদ্দিন বিশেষ ক্ষমতা বলে মজলিশে শুরা ও কর্মপরিষদের সদস্য হিসাবে মনোনিত করে শপথ দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -ইসলামী সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব সমাজের প্রতিটা ক্ষেত্রে যথাযথ ভাবে পালন করতে হবে।

এই সংবাদটি 108 বার পঠিত হয়েছে