ফ্রাস্ট লেন এডুকেশন কনসালট্যান্টসি ফার্ম ইউকের উদ্যোগে শিক্ষা সম্মেলন ২০২৪

  • সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ফ্রাস্ট লেন এডুকেশন কনসালট্যান্টসি ফার্ম ইউকের উদ্যোগে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৩ টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনেফ্রাস্ট লেন এডুকেশন কনসালট্যান্টসি ফার্ম ইউকের উদ্যোগে শিক্ষা সম্মেলনে, উচ্চশিক্ষা গ্রহনে আমেরিকা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ক্যানাডা, নিউজিল্যান্ডে দেশে উচ্চশিক্ষা গ্রহনে আগ্রহী ছাত্র ছাত্রীদের পরামর্শ প্রদান করা হয় মোহাম্মদ মাসুদ আহমেদ এর সঞ্চালনায়এবং স্টুডেন্ট কনসালটেন্ট আফাসানা তাসনিম ও অভিষেক পাল এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রজত কান্তি সোম মানস
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শামছুল ইসলাম অধ্যাপক, সুনামগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ
জ্যোতীর্ময় দাস,সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ,ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের
অধ্যক্ষ নুরুজ আলী প্রেসক্লাবের সাধরণ সম্পাদক রওনক আহমেদ বখত,
প্রভাষক রুবি চৌধুরী
ক্রীড়া সংগঠন ইমদাদ রেজা চৌধুরীসহ বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী ও অবিভাবকবৃন্দ।অনুষ্টানে উচ্চশিক্ষা গ্রহনে শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক প্রদান করা হয়। এছাড়া আইএলটিস, ডুয়েলিংগ কোর্স টোফেল পিটিই,অআইটিসি, সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা এডুকেশন ফার্মের ডিরেক্টর আব্দুল আজিজের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ এই ফার্মের সাফল্য কামনা করে বলেন সুনামগঞ্জে এরকম একটি প্রতিষ্ঠান হলে ভাটি অঞ্চলের মানুষ উপকৃত হবে। জেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনুস্টানের আয়োজন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

এই সংবাদটি 89 বার পঠিত হয়েছে