ছাতকে নদীপথে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ী,শাল ও থ্রীপিচ আটক করেছে নৌ-পুলিশ

ডেস্ক রিপোর্টঃ

পুলিশ জানায় গোপন সংবাদের বিত্তিতে ১০ সেপ্টেম্বর সকালে ছাতক থানাধীন ১নং ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত গনেশপুর গ্রামস্থ পিয়াইন নদীর পশ্চিম তীরে অবস্থিত বরকতীয়া ক্রাসার মিলের ঘাটে অভিযান চালিয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় আটক করা হয় ৩৮ বস্তা ভারতীয় শাড়ি-শাল ও থ্রি পিচ। এর মধ্যে ২৪ বস্তায় ১৬৮০ পিছ শাল, যার অনুমানিক মূল্য ১৬,৮০,০০০/- টাকা। ৮ বস্তায় ৪৭৯ পিছ ভারতীয় শাড়ি, যার মুল্য ৪,৭৯,০০০/-টাকা ও ৩ বস্তায় ১১৮ পিছ ভারতীয় থ্রি পিস যার মূল্য ১,১৮০০০/
পাশাপাশি একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকা, ৩টি মোবাইল ফোনসহ মোট ২৪,৩৮,৭০০/- টাকার মালামাল উদ্বার করা হয়। এসময় ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের মোঃ আব্দুল হাকিমের পুত্র মো: হোসাইন আহমদ(১৯) কে আটক করে নৌ পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারিরা পালিয়ে যায়।
এঘটনায় ৩ জনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার ও ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তাফা হাসান।

এই সংবাদটি 178 বার পঠিত হয়েছে