সুনামগঞ্জে মা ও ছেলে খুন রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ

পাপলু মিয়াঃ সুনামগঞ্জ শহরের হাছননগরে (এসপির বাংলোর সামনের বাসা) নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। এরা হলেন ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কাজের ভুয়া এসে ঘরের ভেতরে এই দুইজনের বিভৎস লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে বলে জানান সদর থানার ওসি নাজমুল হক। একইসঙ্গে পুলিশও কাজ করছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে যুক্তরাজ্য প্রবাসী ছেলের কাছে বিয়ে দেবার পর সে ওখানেই থাকছে। বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়–য়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতেই থাকতো। তিনদিন আগে ঢাকা থেকে এই বাসায় আসে নার্গিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। সে মাদকাশক্ত ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। ঘটনার পর ফয়সল ও ফাহমিদ এই দুইজনকে পাওয়া যাচ্ছে না। ফয়সলকে ফোনেও পাওয়া যাচ্ছে না জানিয়েছেন স্বজনরা। নার্গিস বেগমকে অসুস্থ্য অর্থাৎ অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি 179 বার পঠিত হয়েছে