মুহিবুর রহমান মানিকের জামিন না মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধঃ

সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারা) আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তাকে রাজধানীতে ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়। আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর সকালে সুনামগঞ্জ জুডিসিয়াল আদালতে তাঁকে হাজির করা হয়। আসামীপক্ষের আইনজীবী এ্যাড.আব্দুল হামিদ জানান,গত ৪ আগস্টে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসামুলক ভাবে উক্ত মামলায় তাকে জড়ানো হয়েছে। মামলার মুল নথি সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে থাকায় আজকে জামিন শুনানী হয়নি। তিনি ৫ বারের সংসদ সদস্য। উনি মারাত্মক ভাবে অসুস্থ একজন বয়োঃবৃদ্ধ লোক বিবেচনায় আদালত জেলকোড অনুযায়ী চিকিৎসা ও ডিমোশনের শর্তে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আগামী ১৫ অক্টোবর জামিন শুনানীর তারিখ ধার্য করা হয়েছে।
৪ আগস্ট সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর-২০২৪ ইং তারিখে দায়ের করা মামলার আসামী হিসেবে মুহিবুর রহমান মানিক গ্রেফতার হন।
মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ— ৫ আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
গত চার আগস্টে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার নামোল্লেখ করা ৯৯ জনের মধ্যে মানিক তিন নম্বর আসামী। এই মামলার অজ্ঞাত আসামী ২০০ জন।

এই সংবাদটি 103 বার পঠিত হয়েছে