ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার নোয়ারাই-জোড়াপানি এলাকার, ডোবার পানি থেকে মিজান খাঁ নামের (২৫) বছর বয়সি এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবার থেকে তার লাশ উদ্ধার করা হয়। সপ নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁর পুত্র ও লাফার্জ-হোলসিম সিমেন্ট লিমিডেটের অস্থায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার বিকেলে লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানিতে ডিউটি করতে যায় মিজান খাঁ। ডিউটি শেষে রাতে তার নিজ বাইসাইকেল নিয়ে বাড়ির উদ্ধেশ্যে রওয়ানা দেয়। সে রাতে বাড়ি না ফেরায় সকালে তার কর্মস্থলে খোজ খবর নিয়ে পরিবার জানতে পারে সে রাতেই ডিউটি শেষে কারখানা ত্যাগ করে চলে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে লাফার্জ-হোলসিম কলোনির সামনের একটি ডোবায় তার লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। এসময় ডোবা থেকে তার ব্যবহৃত বাইসাইকলও উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দিয়েছে। তার পরনে লাফার্জ-হোলসিম কোম্পানির নির্ধারিত পোশাক রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।






