জন সাধারণের প্রতি ছাতক থানার ওসি মাহবুবুর রহমানের সতর্ক বার্তা।

ডেস্ক নিউজ

সম্প্রতি দেশে সাইবার প্রতারণা বেড়েই চলেছে। এই প্রতারণা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সতর্ক করতে, বার্তা দিয়েছে ছাতক থানা পুলিশ।ইতিমধ্যেই ছাতকে বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক এমন প্রতারণার শিকার হয়েছেন মর্মে জানা গেছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি দিয়ে চলছে অপপ্রচার।

প্রতারক চক্র প্রতিনিয়ত বদলাচ্ছে তাদের প্রতারনার কৌশল।মোবাইল ফোন ক্লোন ও ইমো ওয়ার্থসাপ মেসেন্জারের মাধ্যমে বিভিন্ন কৌশলে চালাচ্ছে এসব প্রতারনা।

শিক্ষার্থী অভিভাবক,ব্যবসায়ী সহ সহজ সরল মানুষকে টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে নগদ অর্থ।

এছাড়াও ইউএনও ওসি সহ বিভিন্ন সরকারী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে চাওয়া হয় টাকা।

এমন প্রতারণা থেকে সাধারন মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে ছাতক থানা পুলিশের পক্ষ থেকে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানিয়েছেন, সাম্প্রতিক কালে বিভিন্ন কৌশলে সাইবার অপরাধের ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে। তবে একটু সতর্ক থাকলেই এসব প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কোনো নম্বর থেকে কল করে, কোনো সরকারী কর্মকর্তার পরিচয়ে অথবা কোনো ধরনের প্রলোভোনে অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়া এধরনের কল আসলে সাথে সাথে ছাতক থানা পুলিশকে অবহিত করার আহবানও জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।

অফিসার ইনচার্জ 01320120816/ডিউটি অফিসার ছাতক থানা সুনামগঞ্জ। 01320120821

এই সংবাদটি 448 বার পঠিত হয়েছে