সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৫৫) নামে স্থানীয় আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সন্ধায় দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিরসিং গ্রামের নিজ বসতবাড়ির ৩০০ গজ উত্তরে কৃষ্ণ সরকারের জমিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন (৫৫) স্থানীয় আওয়ামীলীগ নেতা ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিরসিং গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যা অনুমান ৬:৩০ ঘটিকার সময় দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিরসিং গ্রামে নিহত ইসমাইল হোসেনের বসতবাড়ির ৩০০ গজ উত্তরে কৃষ্ণ সরকারের জমিতে বৈদ্যুতিক সেচ পাম্প দ্বারা কৃষি জমিতে পানি সেচ দেবার সময় সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগে অসাবধানবসত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ প্রতিনিধি
১১.০২.২০২২






