চুনারুঘাটে উপজেলার ১০ টি ইউনিয়ন এ নতুন চেয়ারম্যান হয়ে নির্বাচন জয় লাভ করেছেন

চুনারুঘাটে উপজেলার ১০ টি ইউনিয়ন এ নতুন চেয়ারম্যান হয়ে নির্বাচন জয় লাভ করেছেন ঃ-

মোঃ নাজমুল হক
হবিগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার

৫ম ধাপে উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি নতুন মুখ নির্বাচিত হয়েছেন।এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার ৪ প্রার্থী,নৌকার বিদ্রোহী ৩ জন,বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ২ জন ও জায়ামাত নেতা একজন-সহ মোট ১০ জন চেয়ারম্যান নির্বাচিত হন।নির্বাচিতরা হলেন,আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ৪ নং পাইকপাড়া ইউনিয়নে ওয়াহেদ আলী মাস্টার,৮ নং সাটিয়াজুরী ইউনিয়নের আব্দালুর রহমান আবদাল, ৯ নং রাণীগাঁও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন,১০ নং মিরাশী ইউনিয়নে মানিক সরকার।১ নং গাজীপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী,৭ নং উবাহাটা ইউনিয়নে এজাজ ঠাকুর চৌধুরী,৫ নং শানখলা ইউনিয়ে জামায়াত নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম চৌধুরী,২ নং আহাম্মদাবাদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন পলাশ,৩ নং দেওরগাছ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মুহিতুর রহমান রুমন ফরাজী ও ৬ নং চুনারুঘাট সদর ইউনিয়নে নোমান চৌধুরী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডে ৯০ জন পুরুষ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে ৩০ জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বুধবার(৫ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ

এই সংবাদটি 288 বার পঠিত হয়েছে