ছাতকের ৩ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ

ছাতক প্রতিনিধি

গত শনিবার ভোরে জগন্নাথপুর থানা পুলিশের এক অভিযানে,ছাতকেরবতিন গাজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও এসআই মির্জা শাফায়েত’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা এলাকা থেকে তাদেরকে গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল বরাটুকা গ্রামের মনফর আলীর ছেলে মোঃ হারুন মিয়া (৩৫), বাদে ঝিগলী গ্রামের ফুলমত আলীর ছেলে আতাবুর রহমান (৩০)ও বরাটুকা গ্রামের মনেন্দ্র নমের ছেলে হরি নম (২২)। শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।তারা গাজা ব্যবসার সাথে জরিত বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি 195 বার পঠিত হয়েছে